বিশ্বনাথে অসুস্থ শিক্ষক লিয়াকত আলীকে ৯৩ ব্যাচের ১ লাখ টাকা প্রদান
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের অসুস্থ প্রাক্তন শিক্ষক লিয়াকত আলীর চিকিৎসায় অন্যদের মত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্টানের ১৯৯৩ ব্যাচের প্রাক্তন প্রবাসী ছাত্ররা। বুধবার দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসুস্থ লিয়াকত আলীর হাতে ১৯৯৩ ব্যাচের প্রবাসী প্রাক্তন ছাত্রদের পক্ষে এক লাখ টাকার চেক তুলে দেন বিশ্ব বিখ্যাত তরুন বক্তা বিশ্বনাথের কৃতিসন্তান সাবিরুল ইসলাম ও বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি ব্রিটেনের সাপ্তাহিক বাংলাদেশের নির্বাহী সম্পাদক জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ, ডেইলি বিশ্বনাথ ডটকম’র সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ’র বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান মহব্বত আলী, প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া। এসময় ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র ও ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন ।


