বিশ্বনাথে ‘একতা ছাত্র সংগঠন’র নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৬১ বার পঠিত
বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ‘একতা ছাত্র সংগঠন’-এর বার্ষিক নির্বাচন মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মদনমোহন কলেজের বিবিএ’র শিক্ষার্থী আফজল আহমদ শিশু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সৈয়দ আবদুল মুকিত।
অন্যান্য পদে নির্বাচিত হলেন যারা, সহ সভাপতি আনছার আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান জাবলু, অর্থ সম্পাদক ছায়ফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক এমদাদুর রহমান জাকির।
এদিকে, নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম জয়। অভিনন্দন বার্তায় তিনি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের মাধ্যমে সাংগঠনিক এলাকাতে আশানুরুপ কার্যক্রমের প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি।


