বিশ্বনাথে চোরের প্রতি নির্মূল প্রতিশোধ নিল বিদ্যুৎ ট্রান্সফরমার !
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:০৯ পূর্বাহ্ণ | সংবাদটি ২৬১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে চোরের প্রতি যেন নিমূল প্রতিশোধ নিল বিদ্যুৎ ট্রান্সফরমার। বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে এসে প্রাণ হারাল অজ্ঞাতনামা এক চোর। রোববার সকাল ১০টায় উপজেলার সিঙ্গেকাছ বাজার পাশ্ববর্তি এলাকার ধান ক্ষেত থেকে ওই চোরের লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বুঝা যাচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে এসে ওই ব্যক্তির মৃত হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার সিঙ্গেরকাছ বাজারের পশ্চিম পাশে দুটি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। ওই বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে শনিবার রাতের কোনো এক সময় কয়েকজন চোর আসে। বিদ্যুতের খুটির ছিদ্রর মধ্যে কয়েকটি রড লাগানো রয়েছে। এতে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত হয়। এতে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন। চোরের প্রতি যেন নিমূর্ল প্রতিশোধ নিল বিদ্যুৎ ট্রান্সফরমার এমটাই মনে করছেন স্থানীয় লোকজন।


