বিশ্বনাথে পাঞ্জেরী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫ ইং, ১:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৬০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে পাঞ্জেরী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার রশিদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খছরু আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ ফজলুর রহমান শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী শেখ মনির মিয়া, শেখ নূর মিয়া, ডাঃ শফিকুল ইসলাম, মাওলানা শেখ সাহিদুল ইসলাম, শেখ ফজর রহমান, শাহিদুল রহমান শহিদ, রঞ্জিত সরকার, সংগঠনের সহ-সভাপতি জাহেদ আহমদ, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন দয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সাহেদ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠক মুহির সুজাত, আজিজুর রহমান, আবদুস সালাম, রিপন মিয়া, সাহেদ মিয়া, ইমরান আহমদ, রাহিন মিয়া, মুমিন আহমদ, সুইট মিয়া, পিয়াস মিয়া, এনাম আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আবদুস সালাম।


