বিশ্বনাথে রামপাশা ইউপি চেয়ারম্যান প্রার্থী কাওছার খানের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৬২৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খানের সঙ্গে স্থানীয় আগন শাসন সমাজ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা শনিবার রাতে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খান, সংস্থার সভাপতি লিটন মিয়া,সহ সভপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক বিলাল মিয়া, সহ সাধারন সম্পাদক সালাম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক ইউসুপ মিয়া, কোষাধ্যক্ষ রানু মিয়া,প্রচার সম্পাদক জুবেদ আহমদ,ক্রীড়া সম্পাদক মারুফ আহমদ, সদস্য এমরান আহমদ, আনসার আলী, জালাল উদ্দীন, কলাম, আরিফ, মুক্তার, জুনেল, রাসেল প্রমুখ।
সভায় আসন্ন ইউপি নির্বাচনে রামপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খানের পক্ষে কাজ করার সিন্ধান্ত গৃহিত হয়।


