বিশ্বনাথে শারীরিক প্রতিবন্ধি যুবক ‘নিখোঁজ’
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৫ ইং, ৪:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১৩১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথের পল্লী থেকে এক শারীরিক প্রতিবন্ধি যুবক ‘নিখোঁজ’ হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে তার নিজ বাড়ি থেকে বের হয়ে গেলে সে আর ফিরে আসেনি। তার নাম আবদুর রজাক (৪৩)। সে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত জফর আলীর পুত্র। এব্যাপারে শুকবার বিকেলে নিখোঁজের আত্বীয় তজম্মুল আলী রাজু বাদি হয়ে থানা জিডি এন্ডি করেন। যার নং ৪১৫
‘নিখোঁজ’ যুবকের উচ্চতা অনুমান ৫ ফুট হবে। গায়ের রং শ্যামলা মুখমন্ডল গোলাকার। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন (মাঝে মধ্যে)। কোনো হৃদয়বান ব্যক্তি রজাক এর সন্ধান পেয়ে (০১৭১১-০৪১০৫২-০১৭১৬-৫৬২২৪৮) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এব্যাপারে থানার ওসি রফিকুল হোসেন জিডি এন্টির সত্যতা স্বীকার করে বলেন, বার্তা সিলেট জেলার প্রতিটি থানায় প্রেরণ করা হবে।


