মাদ্রাসা ছাত্র সালমান খুনীদের গ্রেফতার দাবীতে বিশ্বনাথে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৭২৬ বার পঠিত
নিউজ ডেস্ক:: জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার মেধাবী ছাত্র মো. সালমানের খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার বিশ্বনাথ বাজারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জুবের আহমদের সভাপতিত্বে ও রাসেল আহমদ এবং রাজু আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আতিক হোসাইন, শিমুল তালুকদার, রাশেদ আহমদ, বাবলু আহমদ, কেনু মিয়া, এহসান আহমদ, তানজি আহমদ, রাজিব আহমদ, সাব্বির আহমদ, আকবর হোসেন প্রমুখ।


