যুক্তরাজ্যের সুয়ান্সী যুবদলের যুগ্ম আহবায়ক মইন উদ্দিন মিসবাহ পিতার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১৩১৪ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও যুক্তরাজ্যের সুয়ান্সী যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মইন উদ্দিন মিসবাহ এবং সুয়ান্সী বিএনপির যুগ্ম আহবায়ক রফিক উদ্দি পিতা,বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও হাজী আব্দুল মন্নান বাংলাদেশ সময় সকাল ৮:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছে। শনিবার বেলা ৩টায় মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের কবর স্থানে দাপন করা হবে।
এদিকে যুবনেতা মইন উদ্দিন মিছবাহ এর পিতার ইন্তেকালে যুক্তরাজ্য যুবদল এর নেতৃবৃন্দ গভীর শোক সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান.


