শ্যালিকা ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই মোহন মিয়াকে আটক করেছে পুলিশ। শমসেরনগর ইউনিয়নের ভাদারদেউল গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
সূত্র জানায়, দক্ষিণ ভাদারদেউল গ্রামের লেবু মিয়ার ছেলে মোহন মিয়া একই ইউনিয়নের ভাদারদেউল গ্রামে বিয়ে করেন। ১১ ডিসেম্বর তার শ্যালিকা মায়ের সাথে রাগ করে দুলাভাইর বাড়িতে আসে। মোহন ও তার স্ত্রী ওই রাতই প্রায় সাড়ে ৮টায় বুঝিয়ে তাকে বাড়িতে নিয়ে যেতে রওয়ানা হন। যাওয়ার পথে মোহন তার শ্যালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ অভিযোগে রাতেই পুলিশ মোহনকে শমসেরনগর বাজার থেকে আটক করে।


