আর রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে উপবৃত্তি, ডেউটিন ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৫ ইং, ২:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, অসহায় দ্ররিদ্র পরিবারে ডেউটিন, শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার এলাহাবাদ রাহমান মঞ্জিলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সংগঠক আসিকুর রহমান, দারুল এহছান মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কবির উদ্দিন, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ, নূর উদ্দিন, ব্যবসায়ী ফয়জুর রহমান ফয়েজ, সংগঠক আমির উদ্দিন, আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের অর্থ সম্পাদক আমিনুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আমিনুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ শিক্ষার্থীকে উপবৃত্তি, ৩০ জনকে কম্বল ও ২টি পরিবারকে ডেউটিনের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।


