ওসমানীনগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে পরিচালক প্রার্থী কামরুলের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট পল্লী বিদ্যূৎ সমিতি-১ এর ১১ নং এলাকার পরিচালক প্রার্থী কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যায়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে তিনি বলেন, বিগত সময়ে তিনি নির্বাচিত হওয়ার পর এলাকার গ্রাহকদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। আগামী দিনেও গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আসন্ন আগামী ৫ই জানুয়ারীর নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন। সরকারের উদ্দেশ্য সকলের ঘরে ঘরে বিদ্যূতের আলো পৌছে দেয়া।
সরকারের এই প্রচেষ্টাকে কাজে লাগিয়ে নির্বাচনী এলাকার গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে নিজেকে সর্বদা নিযুক্ত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। ১১ নং এলাকার সম্মানিত গ্রাহকদের আসন্ন নির্বাচনে ছাতা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানানোর পাশাপাশি কামরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সহযোগীতার অনুরোধ করেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএফ আলী ফয়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া, সদস্য জয়নাল আবেদীন ও সিলেট জেলা মানবাধিকার কমিশনের সদস্য শংকর লাল সেন প্রমূখ।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারী সিলেট পল্লী বিদ্যূৎ সমিতির পরিচালক নিব্র্াচন। সিলেট পল্লী বিদ্যূৎ সমিতি সিলেট-১ এর ১১ নং এলাকা থেকে বর্তমান পরিচালক কামরুল ইসলাম, ডিকে জয়ন্ত ও আবু সাইদ চৌধুরী লেবুসহ ৩জন প্রার্থী পরিচালক পদে প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলার উমরপুর, গোয়ালাবাজার, সাদীপুর, বুরুঙ্গা ও পশ্চিম পৈলনপুর ইউপির পল্লী বিদ্যুৎ গ্রাহকরা তাদের পছন্দকৃত পরিচালক প্রার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
৫ জানুয়ারী সকাল দশটা থেকে বিকেল ৪টার পর্যন্ত গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটানা ভোট গ্রহণ করা হবে।


