ওসমানীনগরে পোল্ট্রি খামারীদের সভা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৪৯৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন একটি বাড়ি,একটি খামার বাস্থবায়ন ও বহুজাতিক কোম্পানি সি.পি বাংলাদেশ লিমিটেডের অগ্রাসন থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষার দাবিতে ওসমানীনগরের পোল্ট্রি খামারীদের সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারস্থ জে কে ফেভারিট ফিড এন্ড ফার্মের ২য় তলায় এ সমাবেশ অনুষ্টিত হয়। খামারী ইকবাল হোসেনের সভাপতিত্বে ও জাকির আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন,বালাগঞ্জ-ওসমানীনগর পোল্ট্রি ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সুজিত দেব সুজন,সহ সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক আবু শিপু চৌধুরী,অর্থ সম্পাদক আব্দুল অদুদ, পোল্ট্রি ব্যবসায়ী কামরুল ইসলাম,বজলুর রশিদ চৌধুরী, সেবুল মিয়া,শহিদ আহমদ,চামেলী রানী দে প্রমুখ। সভায় পোল্ট্রি শিল্পের উন্ন্য়ন ও খামারীদের বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, আগামীতে সি.পি সহ বহু জাতিক কোম্পনীর অগ্রাসন থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহব্বান জানান।


