ওসমানীনগরে বিজয় দিবস পালন : সম্মেলিত বিএনপি ও পৃথক আ’লীগ
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৫ ইং, ৪:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১২০৮ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: সিলেটের ওসমানীনগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বুধবার যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন হয়েছে। তবে বিজয় দিবসে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলিতভাবে পুস্পস্তাবক অর্পণ করলেও উপজেলা আ’লীগে থাকা বিবদমান দুটি গ্রুপের লোকজন পৃথক স্থানে পুস্পস্তবক অর্পন সহ পৃথক পৃথক আলোচনা সভা ও র্যালী করেছে।
বিজয়ের প্রথম প্রহরে ওসমানীনগর উপজেলা প্রশাসন তোপধ্বনী মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে উপজেলার তাজপুর কলেজ ও মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্থপক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি ভাবে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে তাজপুর কলেজ প্রাঙ্গনের শহিদ মিনারে পুস্পস্তাবক অর্পনসহ দিন ব্যাপি নানা অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী ও থানার অফিসার ইনচার্জ মো: মোরসালিনসহ প্রশাসনের সকল দপ্তরের কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সভাপতি এফ এম আলী ফয়েজ, সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, সহ সধারন সম্পাদক শিপন আহমদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন আনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম,দপ্তর সম্পাদক কেয়েছ মিয়া প্রমুখ।
সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিতি ছিলেন,সংগঠনের সভাপতি মাসুদ আহমেদ, সহ সভাপতি আক্কাছ আলী, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক,সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জুটন পাল, প্রচার সম্পাদক গনেশ দত্ত,অর্থ সম্পাদক শাহ রাহান আহমদ,দপ্তর সম্পাদক রাজন আহমদ, ধর্ম সম্পাদক কামাল মিয়া, সদস্য শফিক মিয়া,জালাল মিয়া, অশক পাল,দিলোওয়ার হোসেন,আকবর আলী, গেদু মিয়া, ছাদিক আহমদ ছাব্বির,রাজন দেব, অজয় দেব, দিলদার হোসেন,আব্দুল আজিজ, মিজানুর রহমান,ফারুক মিয়া প্রমুখ।
উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের পক্ষ থেকে সিলেট-ঢাকা মহাসড়কের বিজয় মিছিল সহকারে মঙ্গল চন্ডি বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণকালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, সিনিয়র সহ সভাপতি ইমরান রব্বানী চেয়ারম্যান, যুগ্ন সম্পাদক তাজ মোঃ ফখর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ইয়াহ্ইয়া, ওসমানীনগর উপজেলা যুবদল আহব্বায়ক নজরুল ইসলাম, ওলামাদল সভাপতি কাজী নুরুল হক, কৃষকদলের আহব্বায়ক শেখ কামাল, বিএনপি নেতা দুদু মিয়া, হাজী আতিক, আব্দুর রউফ, বদরুল ইসলাম, শিহাব উর রহমান শিহাব, আব্দুল আজীম, মুজিবুর রহমান মুজিব, জাবেদ হোসেন, শাহাবুদ্দীন সুহেল, যুবদলের যুগ্ন আহব্বায়ক শাহ জামাল, এইচ এম রায়হান, আহবাবুল হোসেন আহবাব, কয়েছ আহমদ, তাজুল ইসলাম, সেচ্ছাসেবকদলের যুগ্ন আহব্বায়ক আলা উদ্দিন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জুয়েল মিয়া, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, সেলিম মেম্বার,নুরুল ইসলাম রেজন, আবুল কালাম, শিপু চৌঃ, ফজর আলী, বদরুল ইসলাম, ছালিক মিয়া, হাবিবুর রহমান হাবিব,ফখরুল ইসলাম, আব্দুল বাছিত মাবরুর,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক শাহেল আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক রায়হান আহমদ, নিজাম উদ্দিন, জাহাঙ্গীর মিয়া, আবু বক্কর, জুবেল আহমদ জীবন, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আহব্বায়ক মাসুদুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা লয়লুছ মিয়া, আবু বক্কর, কবির খান, শিমুল আহমদ, মাবিক মিয়া,উপজেলা ছাত্রদল নেতা মনসুর চৌঃ, ববর বক্স, সুহেল আহমদ, জুবেল আহমদ, ইমরান খান, শাহ রাজু, খালেদ আহমদ, আল মাসুম আবির, আতিকুল আলম, দেলোয়ার হোসেন, রুমেল আহমদ, হাবিব চৌঃ, আঙ্গুর মিয়া, আসাদ আহমদ, মুহিবুর রহমান, সুভাব আহমদ, রাজু আহমদ,মহব্বত আলী, রাজু মিয়া, রেজন মিয়া,তাজপুর কলেজ ছাত্রদল নেতা রুবেল আহমদ, সৈয়দ শাহজান আলী, জুয়েব আহমদ,সোহান আহমদ, সুহেল,হিফজুর রহমান নাহিদ, ওয়েছ আহমদ সাব্বির আহমদ, ফেরদৌস জাকির, প্রমুখ।
এদিকে বুধবার সকালে উপজেলা স্বেচ্চাসেবকদল নেতা কবির খানের নেতৃত্বে উপজেলার গোয়ালা বাজার উচ্চ বিদ্যালয়ের পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা বিএনপি ও স্বেচ্চাসেবকদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


