জকিগঞ্জে ধানের শীষের প্রচারণায় ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৬২৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ । রবিবার দিনভর নেতৃবৃন্দ পৌর শহরের আশপাশ এলাকা পাড়া মহলায় ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন। জকিগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী বদরুল হক বাদল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
গণসংযোগ শেষে বিলেরবন্দ গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মানিক মিয়ার বাড়ীতে উঠান বৈঠকে সাখাওত আলীর সভাপতিত্বে ও আব্দুশ শাকুর ও আবুল কালাম সাগরের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম ইলিয়াছ আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।
এসময় তিনি বলেন- পৌরসভার নির্বাচনে ব্যালটের মাধ্যমে বর্তমান আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতন ও অত্যাচারের জবাব দিতে হবে। সরকারের লোকজন এ দেশের মানুষের উপর স্টিম রোলার চালাচ্ছে। তারা ইলিয়াছ আলী, চৌধুরী আলম, ছাত্রনেতা দিনারসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করে হত্যা করেছে। বিনা কারণে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে হাজতে পাঠাচ্ছে। এখন সময় এসেছে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তাদের সকল অপকর্মের জবাব দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম বলেন, আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট এবং কারচুপি না হলে বিএনপি প্রার্থী বিজয়ী হবে। সকল ভোটার যাতে কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে সেদিকে নেতাকর্মীরা নজর রাখতে হবে।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নূরুল হক, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব নাসির হোসেন, শামিম সিদ্দিকী, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, মামুনুর রশিদ মামুন, মেয়র প্রার্থী অধ্যাপক বদরুল হক বাদল, শাহ জামাল নূরুল হুদা, প্রভাষক আজমল হোসেন রায়হান, হেলাল আহমদ চৌধুরী, শফিকুর রহমান, ময়নুল হক, মহিলা দলের সভানেত্রী পাপিয়া বেগম, সম্পাদিকা কাউন্সিলার সালেহা কবির সেপি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেসার আলম, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, ইসমাইল হোসেন সেলিম, উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুলাহ আল মামুন হীরা প্রমুখ।


