নির্বাচনে একই গ্রামের ৭ প্রার্থী জয়ী!
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:০০ অপরাহ্ণ | সংবাদটি ১৪৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার বণিক সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে শেষে হয়েছে। এ নির্বাচনের ৩৩জন প্রার্থীর মধ্যে উপজেলার জানাইয়া গ্রামের ১৪জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহন করে ৭জন প্রার্থী জয়ী হন। সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ১জন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ১জন, সদস্য পদে ৪জন প্রার্থী জয়লাভ করেন। তারা সবাই উপজেলার জানাইয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা সদরের নতুন বাজারে ব্যবসায়ী। নির্বাচিত প্রার্থীরা হলেন-সভাপতি শামিম আহমদ (ছাতা প্রতিক), সাধারণ সম্পাদক পদে হাসমত আলী (বল প্রতিক), প্রচার ও দপ্তর সম্পাদক শামিম আহমদ সেবুল (আপেল) প্রতিক, ১নং ওর্য়াডে কমিশনার পদে এমদাদ হোসেন নাঈম (খেজুর গাছ) প্রতিক, ২নং ওয়ার্ড কমিশনার পদে সুন্দর আলী রুহেল (বালতি) প্রতিক, জয়নাল মিয়া (সেলাই মেশিন) প্রতিক, ৩নং ওয়ার্ড সদস্য পদে গিয়াস উদ্দিন (প্রজাপতি) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।
এবারের বণিক কল্যাণ নির্বাচনে সভাপতি পদে ৪জন,সহ-সভাপতি পদে ৪ জন, সাধারন সম্পাদক পদে ৫জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২জন, অর্থ সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ পদে ৩জন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২ জন, তিনটি ওয়ার্ডে কমিশনার পদে ১১জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন। বাজারে ভোটার ছিলেন ৯১৩জন।
নব-নির্বাচিত সভাপতি শামিম আহমদ বলেন, সকলের সহযোগিতায় নির্বাচনে জয়লাভ করেছি। ব্যবসায়ীদের নিয়ে বাজার উন্নয়ন করবেন বলে তিনি জানান।
জানাইয়া গ্রামের সমাজসেবক মখদ্দুছ আলী বলেন, এবারের বণিক সমিতির নির্বাচনে আমাদের গ্রামের ১৪ প্রার্থী বিভিন্ন পদে নির্বাচনে অংশ নিয়ে ৭জন প্রার্থী জয়লাভ করেন। এরজন্য গ্রামবাসির পক্ষে থেকে তাদের অভিভন্দন জানান তিনি।


