পক্ষপাত ও অনিয়মের অভিযোগে জগন্নাথপুর থানার ওসি প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৬ বার পঠিত
নিউজ ডেস্ক:: পক্ষপাত ও অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসিসহ তিন থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ তিনজন হলেন-জগন্নাথপুরের ওসি আসাদুজ্জামান, হাতিয়ার ওসি নুরুল হুদা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহানউদ্দিন।
রবিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারি সচিব মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য স্বরাষ্ট্র ও পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হচ্ছে।
এর আগে কমিশন কুলাউড়া, কালকিনি, মতলব উত্তর ও সাতকানিয়া থানার ওসি প্রত্যাহার করেছে।
ইসি সুত্রে জানা যায়, প্রভাব বিস্তারের অভিযোগে বরগুনা ও নড়াইলের সরকার দলীয় দুই সাংসদকে দ্রুত নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা পাঠানো হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হচ্ছে রিটার্নিং কর্মকর্তাকে।
এর আগে কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক এআইজি সৈয়দ বজলুল করিমকে ডাকবাংলো ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসি।


