পেঁয়াজের রফতানি মূল্য প্রায় অর্ধেক কমালো ভারত
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৫২৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: পেঁয়াজের রফতানি মূল্য প্রতি টন ৭০০ মার্কিন ডলার থেকে কমিয়ে ৪০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত সরকার। দেশটির বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন এ তথ্য নিশ্চিত করেছেন।তাকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, শনিবার থেকে নতুন মূল্য কার্যকর করা হবে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় এ-সংক্রান্ত একটি পত্র ফ্যাক্সযোগে ভারতের হিলি কাস্টমসে পাঠানো হয়েছে। হিলি স্থলবন্দর দিয়েই বেশীর ভাগ ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেন।
এর আগে দুই দফায় পেঁয়াজের দাম ২৫৫ ও ৪৩০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৭০০ মার্কিন ডলার নির্ধারণ করেছিল দেশটির সরকার।


