বালাগঞ্জে খাল খনন কাজের উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১০২২ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী’র আওতায় অনাবাদি জমিতে বোরো চাষের উৎসাহ প্রদানে বালাগঞ্জ সদর ইউপি’র রাধাকোনা ও করছার গ্রাম সংলগ্ন পিংলাকোনা নামক খালে খনন কাজের উদ্বোধন করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এমডি আল আমিন।
বালাগঞ্জের ইউএনও এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে গতকাল বুধবার উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আছগর, চেয়ারম্যান এমএ মতিন, কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, ওসি তরিকুল ইসলাম তালুকদার, পিআইও হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, পল্ল¬ী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল হক আকন্দ, এবাএখা’র সমন্বয়কারী তানজিল মাহমুদ চৌধুরী, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাখন মিয়া, ইউপি সদস্য প্রভাত রায়, কৃষি অফিসের কর্মকর্তা আবুল কাসেম, আব্দুল্লাহ্ আল-জাবির ও সিরাজুল ইসলাম শাহাজাহান প্রমুখ। ##


