বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার উদ্যোগে নব-নির্বাচিত বণিক সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:০২ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা সদরের নতুন বাজার বণিক সমিতির নব-নির্বাচিত বেশ কয়েকজন নেতৃবৃন্দ কে সংর্বধনা প্রদান করে। রবিবার রাত সাড়ে ৭টায় সংগঠনের কার্যালয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাট্যকার ফজল খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সদরের বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি শামিম আহমদ, সহ-সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক হাসমত আলী, অর্থ সম্পাদক সুহেল আহমদ, দপ্তর ও প্রচার সম্পাদক শামিম আহমদ সেবুল, ওয়ার্ড সদস্য নাঈম আহমদ, জয়নাল আবেদিন, গিয়াস উদ্দিন, এমরান আহমদ।
বক্তব্য রাখেন বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার উপদেষ্টা ইলিয়াছ আলী, আখতার আলী, শাহ আবদুল করিম পরিষদের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সদস্য কামাল আহমদ, আবদুল কাদির।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কাশেম, সংস্থার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সম্পাদক হেলাল আহমদ, কোষাধ্যক্ষ তৈমুছ খান, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য আমিরুল হক সরকার, আছাব আলী, সদস্য রহমত আলী ভরসা, এম সিরাজ আলী, রফিকুল ইসলাম ডিপজল, সামাদ আহমদ, হুমায়ুন আহমদ প্রমুখ। সভা শেষে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংস্থার নেতৃবৃন্দ।


