বিশ্বনাথের প্রবীন বিএনপি নেতা ও ব্যবসায়ী আলকাছ আলী ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:২০ অপরাহ্ণ | সংবাদটি ৬১২ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ::বিশ্বনাথ উপজেলার প্রবীন বিএনপি নেতা ও জননেতা নিখোঁজ এম ইলিয়াস আলী অত্যান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব এবং বৈরাগী বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী,বিশ্বনাথ উপজেলা যুবদলের অন্যতম নেতা সেবুল মিয়া, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজাদুর রহমান আজাদ,ছাত্রনেতা আব্দুস সালাম জুনেদ এর পিতা,বিশ্বনাথ উপজেলার নওধার গ্রামের প্রবীন মুরব্বী আলকাছ আলী সোমবার বিকাল ৪:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন। ইন্না (লিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজিউন)।
মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের পারিবারিক কবর স্থানে দাপন সম্পূর্ণ করা হবে।
এদিকে আলকাছ আলী সাহেবের মৃত্যুতে যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন,সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চান মিয়া,সাবেক সভাপতি খালেদ খান যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।


