যুক্তরাজ্য প্রবাসী আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শফিক দেশে আসছেন বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৭০৩ বার পঠিত
আসন্ন বিশ্বনাথ ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক শফিক উদ্দিন দেশে আসছেন বৃহস্পতিবার। তিনি বৃহস্পতিবার সকাল ১০টা সিলেট আন্তজার্তিক বিমান বন্দরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন। বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে বিশ্বনাথ ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেন তার নিকট আত্বীয় আয়াছ আলী।
তিনি বলেন, শফিক উদ্দিনকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হবে। পরে স্থানীয় রশিদপুরে পয়েন্টে তাকে ইউনিয়নবাসীর ব্যানারে সংবর্ধনা প্রদান করা হবে। এতে ইউনিয়নের সর্বস্তরের জনগনকে উপস্থিত থাকার আহবান জানান তিনি। এরপর মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রবাসী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে তার নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি


