সাংবাদিক সুহেল’র মামার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৭৭০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রতিনিধি এসএম সুহেলের মামা দয়ামীর বাজারের ব্যবসায়ী মো:এখলাছ আলী (৪৮) রবিবার দিবাগত রাত আড়াইটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দয়ামীরস্থ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর দয়ামীর বাজার মসজিদ প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা ও বাদ আছর মরহুমের নিজ গ্রামের বাড়ী ওসমানীনগরের থানাগাঁও সুলতানপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মরহুমের জানাযার নামাজে রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে. বাংলাদেশ মানবাধিকার কমিশন ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি এসএস সুহেলের মামা দয়ামীর বাজারের ব্যবসায়ী মো: এখলাছ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সহ-সাধারন সম্পাদক এম আর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস শহিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আহমদ প্রমুখ।


