উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৬:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৮২৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাশকতার দুটি মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের পর আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার জানান, মনিরুল ইসলামের নামে দায়েরকৃত দুটি নাশকতা মামলায় দুপুরে নড়াইলের আমলী আদালতে হাজিরা দেন। বিজ্ঞ আদালতের বিচারক মো. জাকারীয়্যা অর্ন্তবর্তীকালীণ জামিন প্রদান করেন। আদালত থেকে বেরিয়ে আসার পর সব মামলায় জামিন থাকলেও পুলিশ গ্রেফতার করে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ সুভাষ বিশ্বাস জানান, মনিরুল ইসলামকে ২০১৩ সালের ২৭ অক্টোবর নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় সড়ক অবরোধ ও নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে, বাস পোড়ানো, পুলিশের কাজে বাঁধাসহ ৫/৬টি নাশকতার মামলা রয়েছে।


