ওসমানীনগরে পুলিশি বাধাঁয় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৫১৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ওসমানীনগরে উপজেলা ও তাজপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলার নুর মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে ছাত্রদল কর্তৃক প্রতিষ্ঠা বার্ষিকী পালনের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমাবেত ছাত্রদল নেতৃবৃন্দকে ধাওয়া করে অনুষ্ঠান পুন্ড করার চেষ্ঠা করেছে বলে জানান ছাত্রদল নেতৃবৃন্দ। তাৎক্ষনিক ছাত্রদল নেতারা পুলিশি বাধাঁয় স্থান পরিবর্তন করে পাশ্ববর্তী স্থানে গিয়ে আলোচনা সভা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সায়েল আহমদ। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রায়হান আহমদ ও কলেজ ছাত্রদল নেতা সৈয়দ শাহাজান আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন তাজপুর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহেদ আহমদ, নিজাম উদ্দিন, জুয়েল আহমদ, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গির মিয়া, আবু ব্ক্কর, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আক্তার হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা মুনছুর চৌধুরী, হুমায়ুন রশিদ চৌধুরী সফি, আমিনুর রহমান আমিন, হুসাইন আহমদ হাসান,আতিকুল আলম, এমদাদ হোসেন, আব্দুস সামাদ মাহবুব, কয়েছ আহমদ, রমজান আলী, কাজী শওকত, সুহেল মিয়া, ইমরান খান, শাহ রাজু, হাবিব চৌধুরী, দিলোয়ার, আব্দুল কাইয়ুম, আজির উদ্দিন, রুমেল আহমদ, মোসাদ্দেক আলী, মিজানুর রহমান কামাল, রিপন আহমদ, রাজু আহমদ রাজ, মহব্বত আলী, রেজাউল করিম রাজু, শামিম আহমদ, মাজহার উদ্দিন, আতিক মিয়া, সুমন আহমদ, আলী আহমদ, জিয়া উদ্দিন, তাজপুর কলেজ ছাত্রদল নেতা রুবেল আহমদ,জোয়েব আহমদ,জে আই সুহান, সুহেল আহমদ, সাব্বির আহমদ, হিফজুর রহমান নাহিদ, অপু আহমদ, ওয়েছ আহমদ, ফেরদৌস বক্স,খালেদ আহমদ, জোবায়ের আহমদ, জাকির আহমদ, সৈয়দ হোমায়েল আলী, ফাহিম আহমদ, হেলাল আহমদ, বশর আলী, ওয়াহিদ আলী, সাইফুর কামালী, ইসমাইল আলী, ইসতিয়াক আহমদ, ছদরুল আলম, বাছিদ মিয়া, ফয়েজ মিয়া, ফাহিম আহমদ, সাজু, মোজাহিদ, শাহ-আলম, সোয়েব খান, ফয়জুল কামালী প্রমুখ।
সভায় বক্তারা বলেন সিলেটের মাটি ও মানুষের নেতা এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনকে বাধাঁগ্রস্থ করতে আ’লীগ তাদের লালিত পুলিশ বাহিনী দিয়ে ছাত্রদল নেতৃবৃন্দসহ সাধারণ মানুষকে হয়রানী করছে। ছাত্রদল নেতৃবৃন্দ আজ নিরাপদে ঘরে ঘুমাতে পারছেন না। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ সরকারকে হুশিয়ারী করে বলেন, লালিত পুলিশ বাহিনী দিয়ে ছাত্রদলকে রাজপথের আন্দোলন থেকে সরানো যাবে না। ছাত্রদলের আন্দোলন থামাতে হলে কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন। তা না হলেও আগামীতে ওসমানীনগর থেকেই আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।


