কাইড়ঘাট মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৯:০০ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯৫ বার পঠিত
উপজেলার কাইড়ঘাট মিছবাহুল উলুম দাখিল মাদরাসায় ২০১৬ সেশনের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাদরাসা হলরুমে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। মাদরাসা ছাত্র সংসদের সভাপতি ও মাদরাসা সুপার এএসএম লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদ নিরবের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট পশ্চিম জেলা তালামীযের শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক আলী আনহার শাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি শমছু মিয়া লয়লুছ, সহ-সুপার মাও. মুসলেহ উদ্দিন, মাও খালিছুর রহমান, ব্যবসায়ী ফজলুর রহমান, সাবেক ইউপি সদস্য আফরোজ উল্লাহ, শিক্ষক মাও. আরিফ বিল্লাহ আল ফারুকী, মাও. সাইদুল ইসলাম, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ চৌধুরী,অলংকারী ইউনিয়ন তালামীযের অফিস সম্পাদক ফারুক অাহমদ। ক্বারী ছালিক আহমদ চৌধুরীর ক্বোরআন তেলাওয়াত, আরিফ আহমদ ইমনের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন তানভীর হোসেন। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য দেন কামরুল ইসলাম মাহি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী ছাত্র আছাদুর রহমান, জাহান মিয়া, জুবেল আহমদ, সামাদ আহমদ, আল-আমিন, তারামিন, মাইনুল ইসলাম, আলম, শাকিল, নাদিয়া আক্তার, এমি, হোসাইন, সাইফুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি


