জগন্নাথপুরে আ’লীগের জনসভা
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৮:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৪৭ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে আওয়ামীলীগের জনসভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় গোপরাপুর বাজারে জনসভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, চিললাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আরশ মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও শিক্ষক ফরুক আহমদ এবং আব্দুল মজিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী আলা উদ্দিন, ইউপি সদস্য হাজী সুরাজ মিয়া, ঝুনু মিয়া, জিয়াউর রহমান, মফিজ মিয়া, সিদ্দিক আহমদ ও আব্দুল হক প্রমুখ। এ সময় প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, ইউপি নূরুল হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠুসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।


