জগন্নাথপুরে যে কারণে কাউন্সিলর প্রার্থীদের বিজয়…
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৬ ইং, ১১:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৭১২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ::গত ৩০ ডিসেম্বর জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে অধিকাংশ নারী ও পুরুষ প্রার্থীরা তাদের ব্যক্তি ও রাজনৈতিক ইমেজে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরবর্তী বিশ্লেষণে সচেতন নাগরিকদের সাথে আলাপকালে এমন চিত্র উঠে এসেছে।
এবারের পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে নারী কাউন্সিলর পদে ৩ ও পুরুষ কাউন্সিলর পদে ৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর আয়ারুন্নেছা (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সুফিয়া খানম (স্বতন্ত্র)। এ ওয়ার্ড এলাকায় বর্তমান নারী কাউন্সিলর আয়ারুন্নেছা তাঁর ব্যক্তি ইমেজে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন।
৪, ৫, ৬ নং ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর মিনা রাণী পাল (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সাবেক নারী কাউন্সিলর ফারজানা বেগম (স্বতন্ত্র)। এ ওয়ার্ড এলাকার জনগণ ভোটের মাধ্যমে বর্তমান নারী কাউন্সিলর বাহারজান বিবিকে প্রত্যাখান করে সাবেক নারী কাউন্সিলর মিনা রাণী পালকে নির্বাচিত করেছেন। এছাড়া মিনা রাণী পাল মোট ৩ বার নির্বাচনে অংশ নিয়ে তাঁর ব্যক্তি ইমেজে এ নিয়ে ২ বার নির্বাচিত হন।
৭, ৮, ৯ নং ওয়ার্ডে নতুন মুখ নার্গিস ইয়াসমিন (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আরেক নতুন মুখ প্রার্থী খালেদা বেগম (আ.লীগ)। এ ওয়ার্ড এলাকায় বর্তমান নারী কাউন্সিলর সুবর্ণা রাণী শর্মা একটানা ৩ বার নির্বাচিত হলেও এবার জনগণ ভোটের মাধ্যমে তাকে প্রত্যাখান করে নতুন মুখ নার্গিস ইয়াসমিনকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
সাধারণ ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান (জাপা) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন নতুন মুখ প্রার্থী শাহিনুর রহমান (বিএনপি)। এ ওয়ার্ডে একটানা ৩ বার নির্বাচিত হয়ে বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান হেক্টিক করেছেন। তিনি ব্যক্তি ও রাজনৈতিক ইমেজে বারবার নির্বাচিত হয়ে আসছেন।
২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মামুন আহমদ (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন নিজামুল করিম (আ.লীগ)। এ ওয়ার্ডে বর্তমান পৌর কাউন্সিলর মামুন আহমদ তাঁর ব্যক্তি ও রাজনৈতিক ইমেজে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন।
৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তাজিবুর রহমান (বিএনপি) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন লিটন মিয়া (বিএনপি)। এ ওয়ার্ডে বর্তমান পৌর কাউন্সিলর তাজিবুর রহমান তাঁর ব্যক্তি ও রাজনৈতিক ইমেজে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন।
৪ নং ওয়ার্ডে দিলোয়ার হোসেন (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বর্তমান কাউন্সিলর সুহেল আমিন (আ.লীগ)। এ ওয়ার্ডে রাজনৈতিক ও ব্যক্তি ইমেজে দিলোয়ার হোসেন নির্বাচিত হন।
৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল হক (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আব্দুল কাইয়ূম (আ.লীগ)। এ ওয়ার্ডে একটানা ৩ বার নির্বাচিত হয়ে বর্তমান পৌর কাউন্সিলর শফিকুল হক হেক্টিক করেছেন। এর মধ্যে বিগত ২ বার তিনি বিএনপি ও ব্যক্তি ইমেজে নির্বাচিত হলেও এবার তিনি আওয়ামীলীগ ও ব্যক্তি ইমেজে নির্বাচিত হন।
৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন নতুন মুখ অ্যাডভোকেট আমিরুল হক এনাম (স্বতন্ত্র)। এ ওয়ার্ডে রাজনৈতিক ও ব্যক্তি ইমেজে বর্তমান পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন।
৭ নং ওয়ার্ডে নতুন মুখ সুহেল আহমদ (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্ধি ছিলেন আরেক নতুন মুখ জাকির হোসেন (বিএনপি)। এ ওয়ার্ডে নতুন মুখ দুই প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই করে রাজনৈতিক ও ব্যক্তি ইমেজে সুহেল আহমদ নির্বাচিত হন।
৮ নং ওয়ার্ডে বর্তমান পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আবাব মিয়া (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন নতুন মুখ সাফরোজ ইসলাম মুন্না (আ.লীগ)। এ ওয়ার্ডে একটানা ৩ বার নির্বাচিত হয়ে আবাব মিয়া হেক্টিক করেছেন। এখানে রাজনৈতিক ও ব্যক্তি ইমেজে তিনি বারবার নির্বাচিত হয়ে আসছেন।
৯ নং ওয়ার্ডে নতুন মুখ দ্বীপক কান্তি গোপ (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন নুরুল ইসলাম। এ ওয়ার্ডের জনগণ ভোটের মাধ্যমে বর্তমান পৌর কাউন্সিলর মঈন উদ্দিনকে প্রত্যাখান করে নতুন মুখ দ্বীপক কান্তি গোপকে নির্বাচিত করেছেন। এখানে দ্বীপক কান্তি গোপ রাজনৈতিক ও ব্যক্তি ইমেজে নির্বাচিত হন।
এছাড়া এবারের নির্বাচনে শারীরিক প্রতিবন্ধি দুই প্রার্থী ১ নং ওয়ার্ডে শাহিনুর রহমান ও ৪ নং ওয়ার্ডে কামাল হোসেন হাড্ডাহাড্ডি লড়াই করেছেন।


