প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে বিশ্বনাথ ইউনিয়ন আ’লীগের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ৪:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৫১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমন (আগামী ২১ জানুয়ারী) উপলক্ষে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনে সিলেটের উন্নয়ন কর্মকান্ড আরোও বৃদ্ধি পাবে। তাই ভিশন-২১ বাস্তবায়নের নেত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে সফল ও সার্থক করে তুলতে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীকে সার্বিক সহযোগীতা এগিয়ে আসতে হবে।
বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফী শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ সেবুল, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও পুনর্বাসন সম্পাদক ফজলু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান বাবুল, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কবির হোসেন, আইন সম্পাদক শামছুল কবির ইমরুজ, তথ্য ও গবেষণা সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, আপ্তাব আলী, সিতাব আলী, আকদ্দুছ আলী, কবির আহমদ, নজরুল ইসলাম, তাজ উল্লাহ, আবদুস ছালাম, আবদুন নুর, আরশ আলী, লাল মিয়া, তাপস তালুকদার, শাহ জামাল, রফন মিয়া, আবদুল খালিক, ফখর মিয়া, তফজ্জুল আলী মেম্বার, হিরন মিয়া মেম্বার, আবদুল আহাদ, শাখাওয়াত হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগ নেতা জহুর আলী, রফিক হাসান, জয়নাল আবেদীন, তৈমুছ আলী, শামছুল ইসলাম, ইকবাল হোসেন শাহীন, দবির মিয়া, বেলাল আহমদ রাজা, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, ফয়েজ আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান প্রমুখ।


