প্রধানমন্ত্রী সিলেট আগমনে দেওকলস ইউনিয়ন আ’লীগের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ১২:০২ পূর্বাহ্ণ | সংবাদটি ৬০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমন (আগামী ২১ জানুয়ারী) উপলক্ষে বিশ্বনাথ উপজেলার উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাত সাড়ে ৭টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনে সিলেটের উন্নয়ন কর্মকান্ড আরোও বৃদ্ধি পাবে। তাই ভিশন-২১ বাস্তবায়নের নেত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে সফল ও সার্থক করে তুলতে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীকে সার্বিক সহযোগীতা এগিয়ে আসতে হবে।
দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড সভাপতি আপ্তাব আলী মেম্বার, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ৪নং ওয়ার্ড সভাপতি সিতাব আলী, ৫নং ওয়ার্ড সভাপতি মাস্টার গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত আলী, ৬নং ওয়ার্ড সভাপতি সৈদুল আহমদ, সাধারণ সম্পাদক নিশি কান্ত পাল, ৭নং ওয়ার্ড সভাপতি ছুবা মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রফিক, ৯নং ওয়ার্ড সভাপতি ছিকদ্দর আলী, সাধারণ সম্পাদক জিলু মিয়া।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল খালিক, সালেক আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, আওয়ামী লীগ নেতা আহমদ আলী, শাখাওয়াত হোসেন, ফারুক মিয়া, হরুপ আলী, নেছাওয়ার আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক কাছা মিয়া মেম্বার, যুবলীগ নেতা ইকবাল হোসেন শাহীন, আঙ্গুর মিয়া, হাবিবুর রহমান মিনু, বেলাল রাজা, দবির মিয়া প্রমুখ।


