প্রিন্সিপাল শিব্বির আহমদের মুক্তি দাবী করলেন ব্রিটেন প্রবাসী উলামায়ে কেরামগন
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৬ ইং, ১২:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৮৫১ বার পঠিত
নিউজ ডেস্ক:: ব্রিটেনের প্রবাসী বিশিষ্ট উলামায়ে কেরাম ও মিডিয়া ব্যক্তিত্বগন এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বনাথ মাদ্রাসার ছাত্র সালমান হত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
খ্যাতিমান টিভি ব্যক্তিত্ব মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও মকবুল আহমদ এক যৌথ বিবৃতিতে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে বিশ্বনাথ জামেয়া মাদানিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদকে গ্রেফতার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ করেছেন। তারা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে বলেন, জামায়ে মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসা সর্বজন শ্রদ্ধেয় বুযুর্গ আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী (রাহ:) ও তার ঐতিহ্যবাহী পরিবারের সুনাম, সুখ্যাতি এবং দ্বিনী ও সামাজিক অবদান রয়েছে। ইতিহাস কোন দিন এ ঐতিহাসিক ও ত্যাগের মহিমায় ভাস্বর পরিবারের অবদানকে ভুলতে পারবেনা।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম ও গুনগতমান বৃদ্ধির জন্য প্রতিষ্ঠাতা আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী (রাহ:) এর পরিবারের প্রতিটি সদস্য সর্বদা কোরবানীর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। বর্তমান প্রিন্সিপাল আল্লামা আশরাফ আলীর সুযোগ্য সন্তান মাওলানা শিব্বির আহমদ ঐতিহ্যবাহী এদ্বিনী মাদ্রাসার জন্য জীবনের এক একটি মুহুর্ত কুরবান করে যাচ্ছেন। মাদ্রাসার সম্মান বিনষ্ট করে এমন কোন কাজের চিন্তা ও তার সম্পর্কে করা যায় না।
বিবৃতিতে নেতৃবৃন্দ, মাওলানা শিব্বির আহমদকে গ্রেফতার করে হত্যার প্রকৃত রহস্য আড়ালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন। তারা মাওলানা শিব্বির আহমদের অভিলম্বে নি:শর্ত মুক্তি দাবি ও শায়খ আশরাফ আলী বিশ্বনাথীর পরিবারকে হয়রানীর তীব্র নিন্দা জানান।


