বালাগঞ্জে সংবর্ধনা সভায় বক্তারা: সৈয়দ আহমদ বোগদাদী ‘পিএইচডি’ ডিগ্রী অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৬ ইং, ৮:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৫ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জের মুসলিমাবাদ গ্রামের কৃতি সন্তান, ওসমানীনগরের মাদার বাজার এফইউ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ, হযরত শাহ্জালাল (রহ:) ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. মুফতি সৈয়দ আহমদ বোগদাদী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পিএইচডি’ ডিগ্রি অর্জন করেছেন।“বাংলাদেশে ইসলাম প্রচারে হযরত শাহজালাল (রহ:) এর অবদান” এই বিষয়ের উপর গবেষনার মাধ্যমে তিনি এই ডিগ্রী অর্জন করেন। অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ আহমদ বোগদাদীর এই কৃতিত্ব অর্জনে হযরত শাহ্জালাল (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাসুক মিয়া। সংগঠনের সেক্রেটারী মাও: ছালেহ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আবুল ফতেহ্ ফাত্তাহ’র যৌথ পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সংবর্ধিত এই কৃতি ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব সৈয়দ ইলিয়াছ মোহাম্মাদ বোগদাদীর ভাতিজা ও সুযোগ্য উত্তরসূরী। ড. মুফতি সৈয়দ আহমদ বোগদাদী অত্রালাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টানের একজন সুনাম ধন্য অধ্যক্ষ উল্লেখ করে বক্তারা বলেন, যুগ শ্রেষ্ট আওলাদে ওলি জুনায়েদ বোগদাদী (রহঃ) এর অধস্তন এই আলেমে দ্বীন ইতিমধ্যে ট্রিপল কামিলের যোগ্যতা অর্জন করেছেন। অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ আহমদ বোগদাদী ‘পিএইচডি’ ডিগ্রী অর্জন করে বালাগঞ্জ তথা সিলেটের মাটিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বিশেষ অতিথির বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আনহার মিয়া, এড: মাও: এমএ রকীব, বিশ্বনাথ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও: নুমান আহমদ, লতিফয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ শাখার সেক্রেটারী মাও: কহিনুর উদ্দিন চৌধুরী, বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী সৈয়দ হাফিজ আহমদ, আয়োজক সংগঠনের সদস্য মির্জা ময়নুল ইসলাম. কাজী মঞ্জুর আহমদ, শিক্ষক ইব্রাহীম খান, আব্দুর রউফ, মাও: পিয়ার মাহমুদ, মাও: আব্দুল মুছাব্বির, মাও: নজরুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুছ ছালাম, ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ আহমদ বোগদাদী।
অনুষ্টানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক ও আয়োজক সংগঠনের সাহিত্য সম্পাদক মাও: মোহাম্মদ আলী। স্বাগত বক্তৃতা করেন, হাফিজ আহমদ ইমন। কবির আহমদের হামদ ও জামিল আহমদের নাত পাঠের মাধ্যমে সুচিত সভায় হযরত শাহ্জালাল (রহ:) ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট উপহার দেয়া হয়।
এদিকে রাতে একই মঞ্চে দ্বিতীয় অধিবেশনে সুন্নি মহা সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন, জালালপুর জালালিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা জউম আব্দুল মুনঈম মঞ্জলালী, প্রধান বক্তা ছিলেন, ঢাকা দারুল নাযাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাও: বদরুজ্জামান রিয়াদ, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বয়ান পেশ করেন, কামাল বাজার সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মুফতি একেএম মনোহর আলী, চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: ছরওয়ারে জাহান, তিলকচানপুর-আদিত্যপুর ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: আব্দুল জব্বার চৌধুরী, মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: মো: আইয়ুব আলী ও মাও: আব্দুল হক রুহানী কিশোরগঞ্জী।


