বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান প্রার্থী কাওছার খানের সর্মথনে সভা
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৬ ইং, ৮:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৪১ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের সর্মথনে মঙ্গলবার সন্ধ্যায় কাদিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী ও বিএনপি নেতা সিতাব আলীর সভাপতিত্বে ও যুবনেতা হেলাল আহমদ এবং আবদুল্লাহ’র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খান, বিএনপি নেতা ইন্তাজ আলী, ব্যবসায়ী শফিক আলী, বিএনপি নেতা গয়াছ মিয়া, হেলাল আহমদ, আশিক আলী, ইসান মিয়া,আবদুল জব্বার, শামিম আহমদ, ওয়ারিছ আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, মুরব্বী আলমাছ আলী, যুবনেতা আফিজ আলী, ফরিদ আলী, আজর আলী,মন্তাজ আলী,সাইদুর রহমান,আফরুজ আলী, হারিছ মিয়া, ইরুই মিয়া,হইজ মিয়া, কালাম, জাহেদ, কুতুব, লায়েছ,এনাম, সাহেদ,জব্বার,জুনু প্রমুখ। বিজ্ঞপ্তি


