বিশ্বনাথে ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আল-ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পিএসসি, জেএসসি ও জেডিসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে কাদিপুরস্থ শাহজালাল পল্লী পরিষদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি মামুনুর রশিদ যুবরাজের সভাপতিত্বে ও সদস্য হাফিজ মো. নোমান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সুমন আমিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইয়াসিন আরাফাত, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের প্রভাষক আবদুর রশিদ, শাহজালাল পল্লী পরিষদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনা রাণী দেব, দারুল হিকমাহ একাডেমীর প্রধান শিক্ষক মাও. আবদুর রহিম, শিক্ষানুরাগী আবু সালেহ মো. নাসের, হেলাল আহমদ, ফাহিম আহমদ, আফিজ আলী, ইয়াদ আলী ও সানুর আলী।
দারুল হিকমাহ একাডেমীর শিক্ষার্থী মারজিয়া জান্নাত মারিহার কোরআন তেলাওয়াত ও সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ইসলাম উদ্দিন, এনাম আহমদ, আমির হোসেন, সহ সাধারণ সম্পাদক ছামির আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, সালাউদ্দিন, কোষাধ্যক্ষ রুবেল আহমদ, প্রচার সম্পাদক ছোরত আলী, সদস্য ফিরোজ আলী, মাছুম আহমদ, ফখরুল ইসলাম, আল আমিন, জামিল আহমদ, রবিউল ইসলাম, সাইদুল ইসলাম, দুদু মিয়া, সামাদ মিয়া, কুতুব উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ৮০জন পিএসসি, জেএসসি ও জেডিসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।


