বিশ্বনাথে এবার আ.লীগ সভাপতির বিরুদ্ধে আপন ভাইয়ের থানায় অভিযোগ দায়ের
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১১১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চি ইউপি আ.লীগের সভাপতি আবদুর নূর মেম্বারের বিরুদ্ধে তার আপন ভাই আবদুল গফুর বাদি হয়ে রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও একজনের নাম উল্লেখ রেখে ২/৩জন অজ্ঞাতনামা করে অভিযোগ দায়ের করা হয়। অপর অভিযুক্ত হলেন আবদুর নূরের ছেলে মাহবুব মিয়া।
এদিকে, খাজাঞ্চি ইউপি আ.লীগের আবদুর নূর মেম্বার গতকাল রোববার বিকেলে খাজাঞ্চি ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর কে প্রধান আসামি রেখে ও আবদুর নূরের ভাই আবদুল গফুরসহ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানাগেছে, গতকাল রোববার দুপুরে পূর্ব বিরোধদের জের ধরে উপজেলার খাজাঞ্চি ইউপি আ.লীগের সভাপতি ও ভোলাগঞ্জ গ্রামের আবদুর নূরের সঙ্গে তার আপন ভাই আবদুল গফুরে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনন্ত ১০জন আহত হন। সংর্ঘষের পর ওই দিন বিকেলে আবদুর নূর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতে তার আপন ভাই আবদুল গফুর বাদি হয়ে পাল্টা অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে আবদুল গফুর উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে জায়গা নিয়ে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার সময় পূর্ব হইতেই উৎপাতিয়া থাকা অভিযুক্তরা বাদি কে চাকু,লোহার রড, লাঠিসোটা নিয়ে পথরোধ করে হামলায় চালায়। এতে বাদি মারাতœক আহত হন। এসময় বাদির ভাই কামরুজ্জামার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্তরা তাকেও মারধর করে। এসময় অভিযুক্ত আবদুর নুর বাদির পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। অভিযুক্তরা এসময় মামলা করলে হত্যা করবে বলে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
এব্যাপারে অভিযুক্ত খাজাঞ্চি ইউপি আ.লীগের সভাপতি আবদুর নূর বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ আবদুল হাই বলেন, আবদুল গফুর বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


