বিশ্বনাথে গোয়ালগাঁও ইসলামী যুব সংঘের তাফসীর মাহফিল ৭ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৮ বার পঠিত
বিশ্বনাথে গোয়ালগাঁও ইসলামী যুব সংঘের উদ্যোগে ৮ম তাফসীরুল কোরআন মাহফিল আগামী ৭ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত গোয়ালগাঁও দক্ষিণের মাঠে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুদাররিছ মাওলানা মাহবুবুর রহমান ছালেহী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু তৈয়ব সৎপুরী, ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুফতী শাহিদুর রহমান মাহমুদাবাদী, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ মাদানিয়া মহিলা মাদ্রাসার নাজিম মাওলানা কামরুল ইসলাম ছমির, গোয়ালগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল আহমদ। মাহফিলে সভাপতিত্ব করবেন বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল হক ও মিরেরচর (১) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাজী রুহুল আমীন। -বিজ্ঞপ্তি


