বিশ্বনাথে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৬ ইং, ৪:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৩ বার পঠিত
বিশ্বনাথে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির একাংশ এর উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকী দলীয় কার্যালয়ে পালিত হয়।
সিলেট জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য ও বিশ্বনাথ উপজেলা জাপার সমন্নয়ক এস এম আরশ আলীর বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাপার সাবেক সভাপতি হাজী নোয়াব আলী মেম্বার, শাহ আরমান আলী, লয়লুছ আলী, ছুরাব আলী, আবদুল হান্নান, হাজি জমির আলী মেম্বার, সেবুল আহমদ, বাজার আলী, আঙ্গুর আলী, ডাঃ মুহিবুর রহমান, (মানিক), ইলাছ আলী, জাতীয় সেচ্ছাসেবক পার্টির উপজেলা শাখার আহবায়ক এস.এম শামিম আহমদ, জাতীয় ছাত্র সমাজ সভাপতি মঞ্জুর আহমদ (আরিফ), সুহেল আহমদ, আনু মিয়া, মরম আলী প্রমুখ। বিজ্ঞপ্তি


