বিশ্বনাথে রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ছাত্র মনসুর সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ৬:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৪৯৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, সহপাঠীদের মধ্যে সম্প্রীতির বন্ধন থাকলে ভাল কিছু করা যায়। রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ছাত্ররা তাদের অসুস্থ শিক্ষককে চিকিৎসা সহায়তা প্রদান করে তা প্রমাণ করেছেন। তিনি বলেন, দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সহপাঠীরা তথ্য প্রযুক্তির মাধ্যমে একে অন্যের সাথে সেতুবন্ধন তৈরী করেছেন।
তিনি বুধবার বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাবে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের ছাত্রদের উদ্যোগের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী আবু শাহাদাৎ মো. মনসুরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯৯৮ ব্যাচের ছাত্র রফিকুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ছাত্ররা ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমরা আশাবাদি।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আবু শাহাদাৎ মো. মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, ৯৮ ব্যাচের ছাত্র লিটন শিকদার, শাহাব উদ্দিন, সুহেল মিয়া, কয়েছ আহমদ, ফখরুল আহমদ, রুহেল মিয়া, ছুনু মিয়া প্রমুখ। সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।


