বিশ্বনাথে ১৬তম বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা কাল
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৭৬০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ১৬তম বিজয় দিবস নক-আউট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী কাল সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় বিশ্বনাথ বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এতে উপজেলার ক্রীড়াপ্রেমী ভাইদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শেখ সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক রহিম আহমদ।


