বিশ্বনাথ এইড ইউকে’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ৯:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৪৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথের খাজাঞ্চীতে বিশ্বনাথ এইড ইউকে’র পক্ষ থেকে এলাকার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শনিবার দুপুরে হোসেনপুর গ্রামে এক শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ এইড ইউকে’র লাইফ মেম্বার ফারুক আহমদ, ইছহাক আলী, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আবদুস শহিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ ও রফিকুল ইসলাম জুবায়ের।
এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ছৈইফ উল্লাহ, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, সংগঠক মোস্তাক আহমদ মস্তফা, সাইদুর রহমান, তাজ উদ্দিন, আল আমিন প্রমূখ। অনুষ্ঠানে এলাকার শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।


