বিশ্বনাথ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী চমক আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৬ ইং, ৩:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৮২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারের তরুণ ব্যবসায়ী উপজেলার জানাইয়া নোয়াগাও নিবাসী হাজী আব্দুল মন্নান মেম্বার ও পিয়ারা বেগম দম্পতির ১ম পুত্র চমক আলী ইন্তেকাল করেছেন । তিনি হঠাৎকরে ব্রেনষ্টোকে আত্রুান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে বুধবার সকাল ৭টায় ইন্তেকাল করেন। (ইন্না—-রাজিউন)। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকাল তিনি পিতা-মাতা ৮ভাই ২বোন স্ত্রী ও ২ পুত্রসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
অত্যন্ত সদালাপী,বন্বুবৎসল,অমায়িক ব্যবহারের অধিকারী তরুণ এ ব্যবসায়ীর মৃতুতে উপজেলা সদরের ব্যবসায়ী,তার বন্ধু মহল ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্য সংবাদ শুনে তাকে এক নজর দেখার জন্য তার নিজ বাড়ীতে ভোর রাত থেকেই অগণিত লোক ভিড় করছেন। বুধবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ী জানাইয়া নোয়াগাও ঈদগাহ ময়দানে তার নামাজে যানাজা অনুষ্টিত হবে। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাগেছে।
এদিকে, মরহুম চমক আলীর মৃত্যুত্বে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


