বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ছাত্র ও প্রবাসী মনসুরের সংবর্ধনা আজ
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ১১:১২ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৩৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র ও যুক্তরাজ্য প্রবাসী আবু শাহাৎদ মো. মনসুরের সংর্বধনা আজ বুধবার। বিকেল ৪টায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে বিদ্যালয়ের ৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ কয়েছ আহমদ, রকিফুল ইসলাম জুবায়ের, বর্তমান কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
উক্ত সংর্বধনা অনুষ্ঠানে যথা সময়ে ৯৮ ব্যাচের দেশে থাকা সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংবর্ধনা অনুষ্ঠানের সম্বনয়ক মোহাম্মদ আলী শিপন ও শিহাব উদ্দিন।


