মাঠ চষে বেড়াচ্ছেন আনোয়ারুজামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৬ ইং, ৫:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭২৫ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: মাঠ চষে বেড়াচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজামান চৌধুরী। প্রতিদিন সিলেট ২ আসনে (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর একাংশ) আসনের কমপক্ষে ৭-৮টি গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। ওই নেতা বিয়ে, ওয়ালিমা, আকিকাসহ সামাজিক সব ধরনের অনুষ্ঠানে নিজেকে সব সময় নিয়োজিত রাখছেন। সোমবার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আটপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী স্বপন শিকদার এর পুত্রের অনুষ্ঠানে দেখা যায় আনোয়ারুজামান চৌধুরীকে। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি মাঠের নেতা। মাঠই আমার ভরসা। তাই রাত পোহালেই ছুটে যাই মাঠে। তিনি বলেন, মানুষের সুখ, দুঃখে সব সময় নিজেকে নিয়োজিত রাখতে পারলেই আনন্দ পাই। এসময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম মতছিন, ফারুক আহমদ, বশির আহমদ, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য সিতার মিয়া, যুবলীগ নেতা শাহ আলম খোকন, ছাত্রলীগ নেতা পার্থ সারথী দাশ পাপ্পুসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।


