লন্ডনে বাংলাদেশি যুবকের ১০ বছর জেল
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৬ ইং, ৩:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১০১১ বার পঠিত
নিউজ ডেস্ক: লন্ডনে বাংলাদেশি এক মাদক বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। হেরোইন এবং কোকেন বিক্রির দায়েযুক্তরাজ্যের কারাগারে এই যুবককে ১০ বছর দণ্ড ভোগ করতে হবে ।
দণ্ডিত শিপু মিয়াকে (২৩) গত বছরের ১০ জুন প্রিন্স মেরিডিয়ান সড়কের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিলেন।
তার কাছ থেকে ২ কেজি হেরোইন, ১ কেজি কোকেন, মাদক প্রস্তুতে প্রয়োজনীয় ৫৪ কেজি রাসায়নিক ও নগদ এক লাখ ৭১ হাজার ১৯৫ পাউন্ড উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।
শুক্রবার লন্ডনের স্ন্যার্সব্র’ক ক্রাউন কোর্টের বিচারক রায়ে শিপুকে ১০ বছর ছয় মাস কারাদণ্ডাদেশ দেন।


