শান্তি, সমৃদ্ধি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ২:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৯ বার পঠিত
নিউজ ডেস্ক::মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই সমাবেশে অংশগ্রহণ করেন লাখ লাখ মুসল্লি। রোববার বেলা ১১টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। শেষ হয় বেলা ১১টা ৩২ মিনিটে।
দ্বিতীয় পর্বে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ও ভারতের আলেম মাওলানা মোহাম্মদ সা’দ। ইজতেমার প্রথম পর্বেও তিনিই আখেরি মোনাজাত পরিচালনা করেছিলেন।
মোনাজাত উপলক্ষে ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ইজতেমা শেষে মুসল্লিরা বিভিন্ন গন্তব্যে যাবেন। সেখানে তাঁরা ইসলামের দাওয়াত দেবেন।
পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়, জানিয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, মোনাজাতের পর দেশি-বিদেশি মুসল্লিরা যতক্ষণ পর্যন্ত মাঠ না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ অবস্থান করবে।