অর্থের অভাবে চিকিৎসা সম্ভব হচ্ছে না হতদরিদ্র আলমের
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১২১৬ বার পঠিত
জামাল মিয়া :: অর্থের অভাবেনা হতদরিদ্র আলম মিয়ার চিকিৎসা করাতে পারছেন না পরিবার। স্বামী চিকিৎসায় সবকিছু ব্যয় করে অসহায় হয়ে পড়েছে আলমের স্ত্রী রাবেয়া বেগম।সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার পালপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের পুত্র আলম মিয়া। স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েকে নিয়ে ছিল আলমের সুখের সংসার। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিই আলম মিয়া। পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ ও সুন্দরভাবে জীবন-যাপন করাটাই স্বপ্ন ছিল আলমের। কিন্ত তার সম্ভব হয়নি। আলম দীর্ঘ কয়েক মাস যাবৎ কিডনী রোগে আক্রান্ত হয়ে পড়েন। ধীরে ধীরে তার দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। পরিবারের সম্ভল যাই ছিল সব আলমের চিকিৎসায় ব্যয় করে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। আলমকে বাঁচাতে কয়েক লাখ টাকার প্রয়োজন। কিন্তু কিছুতেই এই টাকা তার পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। তাই আলমকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী রাবেয়া বেগম। যোগাযোগ ০১৭১৭ ১৩২০৪৮।


