ইলিয়াস সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৫১ বার পঠিত
স্টাফ রিপোর্টার :বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রবিবার বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, প্রবাসী বিএনপি নেতা আব্দুর রব, বিএনপি নেতা এখলাছুর রহমান, তফসিল খান, জামাল আহমদ, আরব খান, আব্দুল কুদ্দুছ, চেরাগ আলী মেম্বার, মোতাহির আলী, আব্দুল গণি শাহ, জালালউদ্দিন, আশিক মিয়া, যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তোলাই, যুবদল নেতা আবু সুফিয়ান, সালেহ আহমদ, ময়নুল হক, রানা মিয়া, সাদিক মিয়া, গিয়াসউদ্দিন, মাসুদ আহমদ সুমন, আইনউদ্দিন, শ্রমিকদল নেতা আলী হোসেন ইংরেজ, ছাত্রদল আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য খালেদ আহমদ, তারেক আহমদ খজির, রুহেল আহমদ কালু, কিরণ বৈদ্য, রুবেল আহমদ, জুনেদ মিয়া, রাসেল আহমদ, জয়, রাজন প্রমুখ।


