একলিমিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ার খান
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৯৮১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ফখর উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক আশরাফ আহমদ, স্থানীয় ইউপি সদস্য আনিসুজ্জামান খান, মুরব্বী সুখছান আলী, জৈইন উদ্দিন, আসাব উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য আবদুর রশিদ ইউসুফ, আরব আলী, বৈরাগী বাজার বণিক সমিতির সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক আবদুস শহিদ, সাবেক মেম্বার আজাদ আলী, ফয়জুর নূর, সৈয়দ লোকমান আলী, বায়তুল্লা আল মামুন, সানোয়ার হোসেন চুনু, আবদুল গনি, রুসন মিয়া, নিয়ামত উল্লা, আবুল কাহার, রাজু আহমদ, পিয়ার আলী, সমছু নুর, রফিজ উদ্দিন, আবদুল কাইয়ুম, কাওছার আহমদ তুলাই, মকবুল আলী, ডা. নূরুল হক, মজনু মিয়া, মাস্টার আবুল সুফিয়ান, আয়না মিয়া, আরব শাহ, আবুল কালাম, আলীম উদ্দিন, আলম আহমদ প্রমুখ।
সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোনো প্রার্থী না থাকায় ৫ বারের মত আবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান আনোয়ার খান।


