ওসমানীনগরে ছাত্রদল নেতা আটক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬ ইং, ৮:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১০৮০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর রাষ্ট্রদোহ মামলার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় মহাসড়কের ওপর ছাত্রদলের ২০-২৫জন নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিল পরবর্তী সময়ে গোয়ালাবাজার এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী ছাত্রদল নেতা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অনুমতি না নিয়ে মিছিল বের করায় তাকে আটক করা হয়েছে।


