ওসমানীনগরে সাব-রেজিস্ট্রার সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৬ ইং, ১০:২২ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৫ বার পঠিত
সিলেটের ওসমানীনগরের তাজপুর সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিকীকে উপজেলার দলিল লেখক সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার প্রদান করা হয়েছে। রবিবার বিকালে তাজপুর কদমতলাস্থ অফিস প্রাঙ্গনে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বাবু সত্যেন্দ্র কুমার দেব। সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল খালিক এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা দলিল লেখক সমিতির সহ সাধারন সম্পাদক আব্দুল লতিফ কোষাধ্যক্ষ অঞ্জন কুমার দাশ, দলিল লেখক আব্দুল কাইয়ুম চৌধুরী, অফিস সহকারী শিপন দাশ, সহ অফিস সহকারী সুভাশ দেব। উপস্থিত ছিলেন দলিল লেখক নুরুল ইসলাম, আখলুছ আলী, চম্পু দেব, আক্তার আহমদ প্রমুখ। সভা শেষে সংবর্ধিত অতিথির হাতে ক্রেষ্ট্র ও উপহার সামগ্রী তুলে দেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


