খেলাধুলা সমাজ থেকে সন্ত্রাস দূর করে -সুহেল আহমদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৬ ইং, ৫:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক ::বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, খেলাধুলা সমাজ থেকে সন্ত্রাস দূর করে, শান্তি প্রতিষ্টা করে ও যুব-ছাত্র সমাজকে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে। শরীর গঠনেও খেলাধুলার বিকল্প নেই। বেশি বেশি খেলাধুলা আয়োজনে সকলেই সহযোগীতা করা উচিত।
রবিবার বেলা বেলা ২টায় উপজেলার দৌলতপুর মাঝপাড়া গ্রামের পশ্চিমের মাঠে প্রতিভা ক্রিকেট ক্লাব আয়োজিত ‘১ম কদর উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তরুন সংগঠক রুহেল আহমদ কালুর সভাপতিত্বে ও আরব খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুলমজিদ, বিশিষ্ট মুব্বরী কুটি মিয়া, চেরাগ আলী, মনির মিয়া, বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম খান সুহেল, বিএনপি নেতা নজির মিয়া, এখলাছুর রহমান তসছিল খান, প্রবাসী মকসুদ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা রানা, আতিক মিয়া, এনাম শাহ, ছাত্রনেতা সুলতান খান, শামিম খান, সিএম সুজন, ধন মিয়া, জাকির হোসেন, তরুণ সংগঠক লিলু মিয়া, রিপন মিয়া চৌধুরী, হেলাল মিয়া, আনহার মিয়া, জামাল আহমদ, জাকির ডন, সালিক মিয়া। প্রতিভা ক্রিকেট ক্লাব দৌলতপুর ও ভিএস থ্রী ব্রাদার্স ক্রিকেট ক্লাব সিলেটের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।


